যোগীর হিন্দুত্ব তাসের পাল্টা জবাব কুণাল ঘোষের
দি নিউজ লায়নঃ আজ পুরুলিয়ার বলরামপুরের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যামন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই প্রচার সভা থেকেই হিন্দুত্বের কার্ড খেললেন যোগী আদিত্যনাথ। একদিকে যখন যোগী আদিত্যনাথ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে হিন্দুত্ব প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধছেন, তখন পাল্টা প্রতিক্রিয়ায় চাঁছাছোলা ভাষায় যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন কুণাল ঘোষ।
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, "মূর্খের মত অভিযোগ। লোকে আগে জানত, রাজ্যপাট থেকে লোকে সন্ন্যাস নেয়। এই প্রথম মানুষ দেখছে যে সন্ন্যাস জীবন থেকে লোকে ভোগের জীবনে আসে! যাঁর উত্তরপ্রদেশের হাথরসে তরুণীর উপর নির্যাতন হয়, তাঁর বাবাকে গুলি করে মারা হয়, সেখানে তিনি আইন-শৃঙ্খলার কথা বলছেন!
কত বড় নির্লজ্জ, বেহায়া হলে এগুলো বলেন! আগে উত্তরপ্রদেশ সামলান তিনি। আর মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে সবসময় গর্বের সঙ্গে বলেছেন যে তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাঁর বাড়িতে কালীপুজো হয়। করোনাকালেও প্রতিটি ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি সব ধর্মকেই শ্রদ্ধা করেন তিনি।" তাহলে কেন বারবার এমন মন্তব্য!

Post a Comment